কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কয়রায় ছাত্রলীগের ২ কর্মীকে পিটিয়ে আহত

কিশোর গ্যাংয়ের হামলা। গ্রাফিক্স : কালবেলা
কিশোর গ্যাংয়ের হামলা। গ্রাফিক্স : কালবেলা

খুলনার কয়রায় ছাত্রলীগের ২ কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহতরা হলেন ঘুগরাকাটি গ্রামের আহসান সানার ছেলে আবির হোসেন (১৭) আবির ও একই গ্রামের মো. হাবিবুল্লাহ (১৮)। আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবির হোসেন ও হাবিবুল্লাহ জানান, তারা মসজিদ থেকে বের হলেই আগে থেকে ওঁৎপেতে থাকা স্থানীয় ইউপি সদস্য ইকবাল সানার ছোট ছেলে নাঈমের নেতৃত্বে একই গ্রামের তুহিন মোড়ল, আবু হাসান, বাইজিদ মোড়ল, সাব্বির মোড়ল, তৈয়েবুর গাজী, মতিউর গাজীসহ ১০-১৫ জন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, নাঈম দীর্ঘদিন স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকায় বিভিন্ন অপরাধ পরিচালনা করেন।

স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্যের ছেলে নাঈম হোসেন দীর্ঘদিন এলাকায় মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগেও তারা ভুক্তভোগীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নাঈম হোসেন বলেন, আমি কাউকে মারিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। আমি দুপক্ষের মারামারি সমাধানের চেষ্টা করি। আর এটা কোনো রাজনৈতিক ঘটনা না।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১০

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১১

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১২

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

১৩

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

১৪

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

১৫

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

১৬

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

১৭

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

১৯

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

২০
X