মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৪:০৯ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় আটক ২

উদ্ধারকৃত মোটরসাইকেলসহ আটক কাহার সানি সরকার ও আব্দুল্লাহ রিফাত। ছবি : কালবেলা
উদ্ধারকৃত মোটরসাইকেলসহ আটক কাহার সানি সরকার ও আব্দুল্লাহ রিফাত। ছবি : কালবেলা

ইফতারের সময় মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় চুরি যাওয়া কালো রংয়ের টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা সরকারপাড়ার মুকুল হোসেনের ছেলে কাহার সানি সরকার ও চাকলমা দক্ষিণপাড়ার আসলাম আলীর ছেলে আব্দুল্লাহ রিফাত।

শনিবার (১৬ মার্চ) নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার সন্ধ্যায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকা থেকে আরএসপিএল কোম্পানির ফিল্ড সুপারভাইজার আব্দুল মতিনের টিভিএস মোটরসাইকেল চুরি হয়। দুদিন পর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাথম-কালীগঞ্জ সড়ক থেকে মোটরসাইকেলসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় জিডি করার পর মামলা দায়ের করেন চাকলমা গ্রামের বেলাল হোসেনের ছেলে আব্দুল মতিন। তিনি উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে আরএসপিএল কোম্পানির মালামাল বিক্রর জন্য অর্ডার সংগ্রহের কাজ করেন।

আব্দুল মতিন জানান, সারাদিন কোম্পানির কাজ শেষে ইফতার করার জন্য তিনি নিজ বাড়িতে যান। নিজনামীয় মোটরসাইকেল জনৈক আবু কালামের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর রাখেন। সেখান থেকে তার মোটরসাইকেল চুরি হয়। ইফতার শেষে মোটরসাইকেল না পেয়ে পর দিন থানায় জিডি করেন।

আরএসপিএল কোম্পানির এ প্রতিনিধি জানান, বুধবার মোটরসাইকেল চুরি যাওয়ার পর দিন বৃহস্পতিবার সকালে তার সঙ্গে দেখা করে চাকলমা গ্রামের কাহার সানি। মোটরসাইকেলটি কবিরাজের মাধ্যমে বের করে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করে। মতিন ১৫ হাজার টাকা দিতে রাজি হলে তার কাছ থেকে নগদ একহাজার টাকা বায়না নেয় কাহার সানি।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির বিষয়টি জানার পরপরই বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করাসহ দুজনকে আটক করা হয়েছে।

থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, মোটরসাইকেলসহ যানবাহন বা গুরুত্বপূর্ণ কোনো কিছু ইফতারের সময় যেখানে সেখানে না রেখে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১০

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১১

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১২

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৩

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৪

ব্রাজিলের জালে জাপানের গোল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৭

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৮

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৯

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

২০
X