যশোর ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৭:৩৩ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি। ছবি : কালবেলা
র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃত আসামি। ছবি : কালবেলা

যশোরে ছাত্রীকে (১২) ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে ঝালকাঠির লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন (৩৫) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ও যশোর সদরের পাওয়ার হাউসপাড়া এলাকার বাসিন্দা।

মামলার অভিযোগে জানা যায়, যশোরের আরবপুর পাওয়ার হাউসপাড়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন মাদ্রাসা ভবনের নিচতলায় বসবাস করেন। গত ৮ মার্চ তিনি এক ছাত্রীকে (১২) কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেন।

পরে ওই ছাত্রী বিষয়টি তার মাকে জানালে তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ১১ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই আসামি শাহাদাৎ হোসেন আত্মগোপন করেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরও জানান, ধর্ষণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল ওই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) গভীর রাতে ঝালকাঠি জেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X