65Array ( [0] => 65 [1] => 17 [2] => 6 )
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৭:২২ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তা সংস্কার করলেন জামায়াত নেতা

নেতাকর্মীদের সাথে নিয়ে সংস্কার কাজ করছেন উপজেলা জামায়াতের আমির। ছবি : কালবেলা
নেতাকর্মীদের সাথে নিয়ে সংস্কার কাজ করছেন উপজেলা জামায়াতের আমির। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার বসুনিয়া। এ সময় শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে সদর ইউনিয়নের খয়ের বাগানের ভেতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খয়ের বাগানের মধ্যকার কাঁচা রাস্তাটি দেবীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর তিস্তা পাড়া এবং পার্শ্ববর্তী টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিলাহাটি পাড়া এবং কামাত পাড়া এলাকার প্রায় দেড় হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। দীর্ঘদিন ধরে বালুভর্তি ট্রলি চলাচলের ফলে বিভিন্ন খানাখন্দে রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কাদামুক্ত এবং শুষ্ক মৌসুমে ধুলার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কাঁচা এ রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছিল।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

চিলাহাটি পাড়া গ্ৰামের বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, "গত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি। কিন্তু পার্শ্ববতী এলাকাগুলোর রাস্তা পাকা হলেও অদৃশ্য কারণে আমাদের এ রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে।"

এদিকে, একটি দলের প্রধান হিসেবে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এ রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ শতাধিক জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X