আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০১:১১ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সংবিধান না মানলে নিজেদের বাংলাদেশের নাগরিক বলা ঠিক না’

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : কালবেলা

সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা সংবিধান মানেন না, তাদের নিজেদের বাংলাদেশের নাগরিক বলা সঠিক হবে না।

শুক্রবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। আমরা বাংলাদেশের সংবিধান মেনে চলি, তার কারণ হচ্ছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধান দিয়েছিলেন। আমরা সেই সংবিধান মেনেই নির্বাচন করব। আর যারা এই সংবিধান মানে না, তাদের বাংলাদেশের নাগরিক বলা আমার মনে হয় সঠিক হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল প্রমুখ।

রেলস্টেশনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কিছু দিকনির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X