বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত পিকআপে হঠাৎ আগুন, চালক লাপাত্তা

পিকআপের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
পিকআপের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে মালামাল ভর্তি চলন্ত পিকআপে আগুন লেগেছে। সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এ ঘটনার পর গাড়ির চালকের হদিস মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটিতে হঠাৎ আগুন লাগে। এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের সহায়তা চান। পরে তারা এসে আগুন নেভান। ততক্ষণে পিকআপে প্লাস্টিকের পাইপ, গ্যাসের চুলা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিস আবুজর গিফারী বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে আসি। তখন বলা হয়েছিল, আশপাশে পুকুর রয়েছে। এসে দেখি নেই। পরে অফিস থেকে পানি রিজার্ভের বড় গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনি। আশপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, গড়িটি সিএনজিচালিত হওয়ায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। গাড়ির চালক বা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১০

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১১

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১২

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৩

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৪

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৬

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৭

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৮

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৯

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

২০
X