ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৭:৪৯ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পদ নিয়ে বিরোধের জেরে কৃষকলীগ নেতাকে হত্যাচেষ্টা

বহিষ্কৃত কৃষক লীগ নেতা ফারুক আহম্মেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
বহিষ্কৃত কৃষক লীগ নেতা ফারুক আহম্মেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

বগুড়ায় কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূরকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তার বোন নাজমা খাতুন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় জেলার ধুনট উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলসহ ৬ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ওসি সৈকত হাসান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসাদুজ্জামানকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফারুক আহম্মেদকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সদরপাড়া গ্রামের ফারুক আহম্মেদ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০২৩ সালের ২৯ জুলাই ফারুককে দল থেকে বহিষ্কার করে আসাদুজ্জামানকে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এতে দলের একই পদ নিয়ে ফারুক আহম্মেদ ও আসাদুজ্জামানের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আসাদুজ্জামানকে পদ ছাড়তে বলেন ফারুক আহম্মেদ। কিন্তু পদ না ছাড়ায় আসাদুজ্জামানের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে ফারুক।

সোমবার (২৫ মার্চ) দুপুরে আসাদুজ্জামান ধুনট শহরে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ফারুক ও শ্যামল লোকজন নিয়ে আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে।

আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে ফারুক আহম্মেদকে আটক করে পুলিশ।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১০

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১১

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৪

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৭

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৮

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৯

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

২০
X