সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

স্বাধীনতা দিবসের নামে চাঁদা দাবি করায় ইউএনওর ২ স্টাফ বদলি

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নামে চাঁদা আদায়ের কুপন। ছবি : কালবেলা
চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নামে চাঁদা আদায়ের কুপন। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনে স্বাধীনতা দিবস পালনের নামে রসিদ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপপ্রশাসনিক কর্মকর্তা (সিএ) সুজন পাল ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক নিতাই কুমার সাহাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়। নিতাই কুমার সাহাকে ফরিদপুরের সালথা উপজেলায় ও সিএ সুজন পালকে আলফাডাঙ্গা উপজেলায় বদলি করা হয়েছে। পাশাপাশি ওই দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বদলির পাশাপাশি দুই সিএকে শোকজ করা হয়েছে। তিনি তাদের বক্তব্য আগে শুনবেন। এরপর চাঁদার টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে তদন্ত কমিটি গঠনের চিন্তা রয়েছে।

উল্লেখ্য, সুজন পাল ও নিতাই কুমার সাহা স্বাধীনতা দিবস উদযাপনের নামে রসিদ দিয়ে সম্প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছিলেন। ১৮ ও ১৯ মার্চ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে দেওয়া এ-জাতীয় কয়েকটি টাকা গ্রহণের রসিদে দেখা যায়, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হিসেবে অনুদান’ লিখে সিল দেওয়া হয়েছে। সিলে লেখা ‘উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চরভদ্রাসন’। রসিদগুলোতে বিভিন্ন অঙ্কের পরিমাণ লেখা রয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাদেরকে জিম্মি করে ইচ্ছার বিরুদ্ধে দুই সিএ রসিদ দিয়ে তাদের ইচ্ছেমতো চাঁদা দাবি করেন। তারা রসিদে লিখার চেয়ে কম টাকা দিতে গেলে ইউএনও ও এসিল্যান্ডকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে বলে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম কালবেলাকে বলেন, রসিদ দিয়ে টাকা তোলার বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না এবং কোনো সিএ কে এই বিষয়ে পরামর্শ দেয়নি।

এ নিয়ে গত বুধবার কালবেলা পত্রিকা ও অনলাইনে ‘চরভদ্রাসনে ব্যবসায়ীদের কাছ থেকে ইউএনওর সিএর চাঁদা আদায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X