ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১০:১২ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী চেয়ারম্যান গ্রেপ্তার

নলছিটির ৮ নম্বর সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নলছিটির ৮ নম্বর সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জিয়াউল আহসান ফুয়াদ হত্যা মামলায় উপজেলার ৮ নম্বর সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আকতার ওরফে জেসমিন কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার আফরাজুল হক টুটুলের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য অভিযান চালিয়ে উপজেলার ৮ নম্বর সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া কাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জেসমিন কাজী নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৮ নম্বর সিদ্ধকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ওবায়েদ কাজীর স্ত্রী। নিহত ফুয়াদ কাজী প্রয়াত ওবায়েদ কাজীর ছোট ভাই ও জেসমিন কাজীর দেবর।

শনিবার (৩০ মার্চ) সকালে নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যার অভিযোগে এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ওবায়েদ কাজী ওই ইউনিয়নে একাধিকবারের চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালে তিনি মারা গেলে জেসমিন কাজী দুই দফা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে, গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জিয়াউল আহসান ফুয়াদ। ইউনিয়নের রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়।

এসব দ্বন্দ্বে গত ৭ জানুয়ারি খুন হন ফুয়াদ কাজী। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X