কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৬:৫৯ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে ২ পরীক্ষার্থী আটক

কক্সবাজারে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে ২ পরীক্ষার্থী আটক। ছবি : কালবেলা
কক্সবাজারে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে ২ পরীক্ষার্থী আটক। ছবি : কালবেলা

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই পরীক্ষার্থী আটক করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকালে কক্সবাজার সিটি কলেজ কেন্দ্র থেকে আটক হন তারা। তাদের কাছ থেকে মোবাইল ও ইলেকট্রনিকস ডিভাইস জব্দ করা হয়েছে ।

আটকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল তেতৈয়া এলাকার নুরুল হকের ছেলে বশির আওহমেদ এবং চকরিয়া চিরিঙ্গা ৮নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল আলমের ছেলে তোহিদুল ইসলাম।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রসচিব কলেজ অধ্যক্ষ ক্যথিং অং।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সকাল দশটা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। কক্সবাজার সিটি কলেজ কেন্দ্রে দুই পরীক্ষার্থী ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম অভিযান পরিচালনা করে। এ সময় পৃথক দুটি রুম থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ও ইলেকট্রনিকস ডিভাইস জব্দ করা হয়। আটককৃতদের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনজিও সেল) নওশের ইবনে হালিম বলেন, পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও দুই পরিক্ষার্থী ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। গোয়েন্দাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা না দিয়ে নিয়মিত মামলা করতে কেন্দ্রসচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজার মডেল থানার ওসি মো. রাকিবুজ্জামান বলেন, আটক দুজন আমাদের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X