চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিমানবন্দরে ৪৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮০ কার্টন বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন জব্দ। ছবি : কালবেলা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮০ কার্টন বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন জব্দ। ছবি : কালবেলা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮০ কার্টন বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ (সিআইআইডি) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক কর্মকর্তারা। এ ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে।

তারা হলেন রাউজানের শহিদুল আলম ও আরমান হোসেন।

চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে এয়ার এরাবিয়ার দুটি আলাদা ফ্লাইটে তারা দুজন আলাদাভাবে বিমানবন্দরে অবতরণ করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৮০ কার্টন বিদেশি সিগারেট, প্রায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার ও বিভিন্ন ব্র্যান্ডের ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুল্ক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে ব্যাগেজ সুবিধা ব্যবহার করে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তারা।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X