সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১২:৪৮ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

সাভারে ৫ গাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩

দুর্ঘটনাকবলিত তেলের লরি। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত তেলের লরি। ছবি : কালবেলা

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তেলবাহী একটি ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় শরীরের শতভাগ দগ্ধ হওয়া হেলাল (৩০) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নেভায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে জোরপুল এলাকায় একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে সেটিতে আগুন ধরে যায়। এ সময় পাশে থাকা ১টি কাভার্ডভ্যান, ২টি ট্রাক ও ১টি প্রাইভেটকার আগুনে পুড়ে যায়। এতে গুরুতর দগ্ধ হয়ে সংবাদটি প্রকাশের আগ পর্যন্ত সাতজন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। নিহত হয়েছেন তিনজন।

অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতরা হলেন- যশোরের চৌগাছার বাসিন্দা মো. ইকবাল, ট্রাকচালক নজরুল ইসলাম এবং ট্রাকের সহকারী হেলাল। ইকবাল সিমেন্টের ট্রাকে কাজ করতেন। বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ইনচার্জ মো. বাবুল জানান, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরিতে আগুন ধরে গেলে ৪টি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম কালবেলাকে বলেন, ভোর ৫টা ৩৮ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুনে দগ্ধ একজনের মৃতদেহসহ দগ্ধ আরো তিনজনকে উদ্ধার করি। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছি।

উল্লেখ্য, সাভার ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আগুনে দগ্ধ ৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, সাভারের অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ ৯ জনকে আনা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলামকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরের শতভাগ পুড়ে গেছে। পরে শরীরের শতভাগ দগ্ধ হওয়া হেলাল নামের আরেক জনের মৃত্যু হয়েছে।

আগুনে দগ্ধ হয়ে আহত মিলন মোল্লার শরীরের ৪৫ শতাংশ, সাকিবের (২৪) শরীরের শতভাগ ও মিমের (১০) শরীরের ২০ শতাংশ, আল আমিনের শরীরের ১০ শতাংশ, আব্দুস সালামের (৩৫) শরীরের ৫ শতাংশ ও নিরঞ্জনের (৪৫) শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X