যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:৩৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

পোষা বিড়ালে কবুতর খাওয়ায় মালিক শ্রীঘরে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরে পোষা বিড়ালে প্রতিবেশীর কবুতর খাওয়াকে কেন্দ্র করে তুঘলকি কাণ্ড ঘটেছে। এমনকি এ ঘটনার জেরে থানা পুলিশ হয়ে শেষ পর্যন্ত বিড়ালের মালিককে যেতে হয়েছে জেলখানায়।

শনিবার (১৫ জুলাই) বিড়ালটির মালিক হেলাল শেখকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তিনি সদর উপজেলার জঙ্গলবাধাল মোল্লাপাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হেলাল শেখ দীর্ঘদিন ধরে শখের বসে বিড়াল পোষেন। আর তার প্রতিবেশী মোবাচ্ছের মোল্লা বাড়িতে শখের বসে খাঁচায় করে কবুতর পোষেন। তবে প্রায়ই হেলাল শেখের বিড়াল পাশের বাড়ির কবুতর খাওয়ার চেষ্টা করে।

বিষয়টি নিয়ে কবুতরের মালিক বারবার তাগিদ বিড়ালের মালিককে বলেন, পোষা বিড়াল তুমি সামলিয়ে রাখো, না হলে কবুতরের ক্ষতি হবে। তবুও বিষয়টি এভাবেই চলছিল।

সর্বশেষ গত শুক্রবার (১৪ জুলাই) রাতে বিড়ালটি ওই বাড়িতে যেয়ে একটি কবুতর ধরে খেয়ে ফেলে। এ সময় কবুতরের মালিক দেখতে পেয়ে কৌশলে বিড়ালটি ধরে রাখেন। এমনকি, এই ক্ষতির জন্য হালকা চিল্লাচিল্লি করতে থাকলে বিড়ালের মালিক হেলাল শেখ ওই বাড়িতে গিয়ে একটি পিস্তল প্রদর্শন করে ভয়ভীতির মাধ্যমে খুন-জখমের হুমকি দেন।

এ সময় কবুতরের মালিক ভয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে ধরার চেষ্টা করলে হেলাল শেখকে ধরে ফেলে এবং তাৎক্ষণিকভাবে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান, প্রকৃতভাবে এটা খেলনা পিস্তল। তারপরও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিড়ালের মালিক হেলাল শেখকে খেলনা পিস্তলসহ পুলিশ হেফাজতে নেয়। পরে এ ঘটনায় কবুতরের মালিক সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল মোল্লাপাড়ার মোহাম্মদ আলী মোল্লার ছেলে মোবাচ্ছের মোল্লা বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় বিড়ালের মালিক হেলাল শেখকে আদালতে সোপর্দ করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X