মো. আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ট্রেন দুর্ঘটনা

ঈদের কেনাকাটা হলো না ৩ বন্ধুর

ঈদের কেনাকাটা হলো না ৩ বন্ধুর

ঈদের কেনাকাটা করতে ওরা ১১ বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন থেকে ট্রেনযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করে তারা। পথিমধ্যে ফেনীর ফাজিলপুরের রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ও ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)।

এ ছাড়া দুর্ঘটনায় ট্রাক চালক মিজানুর রহমান ও সহকারী আবুল খায়ের এবং আশিক নামের এক যাত্রীসহ আরও তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে রেলওয়ে পুলিশ দাবি করছে, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তার মধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পুলিশ জানায়।

নিহতদের অপর বন্ধু কেফায়েত উল্যাহ বলেন, ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাওযার জন্য সেহেরি খাওয়ার পর আমরা সকলে হাসানপুর স্টেশনে একত্রিত হই। সকাল সাড়ে ৭টায় ট্রেনে উঠে আমরা ১১ জন চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই। ফেনী স্টেশনে যাওয়ার পর আমরা সকলে ট্রেনের সিটে বসে পড়ি। স্টেশন ছাড়ার পর দীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বসে। ফেনীর ফাজিলপুর এলাকায় একটি বালুর ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে এতে আমাদের তিন বন্ধুসহ কয়েকজন নিহত হয়েছে। পরে ট্রেনটি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলে আমরা নেমে পড়ি এবং স্থানীয়দের সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে তিন বন্ধুর লাশ বাড়িতে নিয়ে আসি।

নিহত সাজ্জাদের পিতা ইয়াছিন বলেন, সেহেরী খেয়ে তারা বেরিয়ে যায়, সকালে আমি ঘাস কাটতে মাঠে চলে যাই। মাঠে থাকা অবস্থায়ই দুর্ঘটনার খবর পাই।

চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, আমার এলাকার বেশকয়েকজন যুবক ও কিশোর ঈদের কেনাকাটা করতে একযোগে ট্রেনে করে চট্টগ্রাম যাচ্ছিল বলে শুনেছি। পথিমধ্যে ফেনীর ফাজিলপুর এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের দুর্ঘটনা ঘটে। এতে আমার এলাকার তিনজন নিহত হয়েছে। বিকেলে তাদের জানাযা শেষে একই গোরস্থানে দাফন করা হয়েছে। তারা সকলে ওয়াকসর্প ও বিভিন্ন দোকানে চাকরি করে বলে তিনি জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এই দুর্ঘটনায় চৌদ্দগ্রামের কেউ নিহত হওয়ার খবর তার জানা নাই। তবে দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছে বলে তিনি জানান।

রেলওয়ের পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনার খবরটি আমি পেয়েছি, ঘটনাস্থলে ট্রাক চালক ও সহকারী এবং হাসপাতালে আশিক নামে আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়।

ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু বলেন, বালুবাহী একটি ট্রাক রেললাইর পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাজশাহীতে পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১০

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১১

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৩

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৫

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৬

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৭

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৮

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৯

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

২০
X