উত্তম ঘোষ, যশোর ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইঞ্জিন ত্রুটিতে পুড়ল খুমেকের নতুন অ্যাম্বুলেন্স

যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার (৬ এপ্রিল) বিকেলে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্রামের সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স যশোর শহরের দিকে যাচ্ছিল। বাহাদুরপুরে পৌঁছলে হঠাৎ আগুন ধরে যায়। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, ইঞ্জিনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের এই অ্যাম্বুলেন্সটি নতুন। গাড়িতে শুধু ড্রাইভার একা ছিলেন। পরীক্ষামূলকভাবে তিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাই। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। জানমালের কোনো ক্ষতি হয়নি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১১

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১২

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৩

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৪

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১৫

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৭

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

১৮

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

২০
X