রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৯:১৩ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৪

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় ঘটে এ ঘটনা।

দগ্ধরা হলেন উপজেলার দিঘিবরাব এলাকার আবদুল মোতালিবের ছেলে জুম্মন, ইয়াদ আলীর ছেলে কবির, মোহাম্মদ আলীর ছেলে সেমিন, মুজিবুর রহমানের ছেলে মিরাজ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বিশ্বরোড এলাকার সরকারি জায়গায় ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে একটি ঘর তুলে বসবাস করতেন। ওই সরকারি জায়গা দিয়ে তিতাস গ্যাসের মেইন পাইপলাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র। ওই পাইপ থেকে লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বের হচ্ছিল।

শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন মারা গেলে রাতে তার লাশ দাফন ও জানাজার উদ্দেশ্যে গোসল করাচ্ছিলেন কয়েকজন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে দিয়াশলাই কাঠি জ্বালান এক ব্যক্তি। পরে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জুম্মন, কবির, সিয়াম ও সেমিন নামের চার যুবক অগ্নিদগ্ধ হয়। তাৎক্ষণিক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, অগ্নিদগদ্ধ চারজনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X