দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

ছিনতাই হওয়া সোনাসহ অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছিনতাই হওয়া সোনাসহ অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার। ছবি : কালবেলা
পঞ্চগড়ের দেবীগঞ্জে ছিনতাই হওয়া সোনাসহ অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ছিনতাই হওয়া সোনাসহ অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে নীলফামারীর জলঢাকার ছয়ঘড়ি ও শৈলমারী এলাকা থেকে তুষার মাহমুদ ও কালা মাহমুদকে গ্রেপ্তার করে। এ সময় তাদের থেকে ৬৯ হাজার টাকা, একটি গলার হার, দুই জোড়া বালা ও একজোড়া ঝুমকা উদ্ধার করা হয়।

ভুক্তভোগী বিউটি রানী ও পুলিশ সূত্র জানায়, গত ২৩ মার্চ বিউটি রানী সোনাহারের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি লক্ষ্মীরহাটের উদ্দেশে ইজিবাইকে রওনা হন। সোনাহার থেকে দেবীগঞ্জে আসার পর তিনি লক্ষ্মীরহাটে যাওয়ার উদ্দেশে চৌরাস্তা এলাকায় অপেক্ষা করতে থাকেন। এই সময় অজ্ঞাত এক ইজিবাইকচালক লক্ষ্মীরহাট যাবেন বলে বিউটি রানীকে ডাক দেন। তিনি ইজিবাইকে উঠলে সেখানে প্রথম থেকেই একজন পুরুষ যাত্রী ছিল এবং কিছু দূর যাওয়ার পর আরও দুজন যাত্রীবেশে ওঠেন। পথিমধ্যে করতোয়া সেতুর ওপর ইজিবাইকটি আসলে যাত্রীদের একজন হুট করে ইজিবাইক থামিয়ে নিচে পড়ে থাকা একটি পার্স কুড়িয়ে নেয়। পরে সেটি খুললে তাতে টিস্যুতে মোড়ানো সোনার বার সদৃশ বস্তু ও একটি চিঠি পাওয়া যায়। সেখানে সোনার বারটিতে ৫ ভরি সোনা আছে বলে উল্লেখ করা হয়।

পরে ইজিবাইক চালকসহ উপস্থিত চারজনই সোনার বারটি নেওয়ার জন্য বিউটি রানীকে অনুরোধ করতে থাকেন এবং তাকে চিঠিটি পড়ার জন্য দেন। এ সময় বিউটিকে বুঝানো হয় যে তার সঙ্গে থাকা সোনার গহনার বদলে সোনার বারটি নিলে লাভবান হবে।

ভুক্তভোগী বিউটির গলায় তখন ১৪ আনা ওজনের গলার হার ও কানে ৭ আনা ওজনের ঝুমকা ছিল। চিঠিটি হাতে পাওয়ার কিছুক্ষণ পরে বিউটি চেতনা হারাতে থাকে এবং অবচেতন মনে গলার হার ও কানের ঝুমকা খুলে তাদের কাছে দিয়ে দেয়। পরে বিউটিকে সোনাপাতা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামিয়ে দিয়ে ইজিবাইকটি দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর বিউটি বিষয়টি তার পরিবারকে জানায় এবং দেবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। বিউটি রানীর বাবা সুকাতু জানান, পুলিশ গলার হার উদ্ধার করতে পেরেছে। কানের ঝুমকা উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে।

অজ্ঞান পার্টির সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম রানীর ঝুমকা উদ্ধারেও চেষ্টা চলছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X