কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

আগুন লাগা ঝুটের গুদাম। ছবি : কালবেলা
আগুন লাগা ঝুটের গুদাম। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) বাইপাইল মন্ডল বাড়ি এলাকায় দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মকবুল বলেন, খবর পেয়ে আমাদের এখান থেকে ২টা ১১ মিনিটে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শী মনির মন্ডল জানান, আনুমানিক দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের ধারণা, শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

তিনি আরও জানান, এখানে ছোট-বড় ছয়টি গোডাউন ছিল যেগুলোর মধ্যে গার্মেন্টসের ঝুট ও পুরোনো ভাঙাড়ির সামগ্রী মজুদ করা হতো। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১০

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১১

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১২

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৩

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৪

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৭

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৯

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

২০
X