কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কুমিলায় চাঁদরাতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আহত ৫

কিশোর গ্যাং সদস্যরা কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ছবি : কালবেলা
কিশোর গ্যাং সদস্যরা কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ছবি : কালবেলা

কুমিলার মুরাদনগরে চাঁদরাতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই গ্রামের কিশোররা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় আশপাশে পুলিশ অবস্থান নিয়ে ২৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

তিনি বলেন, আমরা দুই গ্রামেই অভিযান চালিয়েছি আসামিদের ধরার জন্য। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে মুরাদনগর উত্তর ত্রিশ গ্রামের এক কিশোরকে থাপ্পড় দেয় বাখরনগর (ঠোল্লা গ্রাম) গ্রামের আরেক কিশোর। এ ঘটনাকে ঈদের আগের দিন বুধবার সন্ধ্যায় বাখরনগর গ্রামের ওই কিশোরকে ধাওয়া করে উত্তর ত্রিশ গ্রামের কিশোররা। এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। সংঘর্ষের সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের অনেক ক্ষতি হয়েছে। ক্রেতারা ভয়ে যে যার মতো করে চলে গেছে। দফায় দফায় সংঘর্ষ হওয়ায় সব দোকান বন্ধ রাখতে হয়েছিল। গত বছরও চাঁদরাতে কলেজ সুপার মার্কেট ও আশপাশের মার্কেটগুলোয় হাজার হাজার ক্রেতা ছিল। এ সংঘর্ষের কারণে এ বছর ক্রেতাশূন্য।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X