ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

৪৯ বছর ধরে ইমামতি, প্রিয় ইমামকে রাজসিক বিদায়

ফেনীর পরশুরামে ইমামকে রাজকীয় বিদায়। ছবি : কালবেলা
ফেনীর পরশুরামে ইমামকে রাজকীয় বিদায়। ছবি : কালবেলা

দীর্ঘ ৪৯ বছর একই মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন মাওলানা আহমাদুর রহমান। একটানা এত বছর মসজিদের ইমামতি করে সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করেন প্রবীণ এই ইমাম।

সুদীর্ঘ এ সময়ে মানুষের সুখ-দুঃখে, বিপদে পাশে ছিলেন তিনি। বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই মসজিদ কমিটির কাছে অবসর চান। গ্রামবাসীও ম্মানের সঙ্গে ঘোড়ার গাড়িতে করে এলাকা ঘুরিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন প্রিয় ইমামকে।

ফেনীর পরশুরামে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিয়েছে গ্রামবাসী। পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ মালিপাথর জামে মসজিদের ইমাম ও খতিব আহমাদুর রহমানকে মঙ্গলবার (৯ এপ্রিল) ৫টি গ্রাম ঘুরিয়ে এই সংবর্ধনা দেন মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা।

ইমাম মাওলানা আহমাদুর রহমান জানান, দীর্ঘ এত বছর মসজিদটিতে ইমামতি করায় এই এলাকার মানুষ সবাই পরিবারের মতো হয়ে গেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রাজকীয় বিদায় তাদের ভালোবাসার প্রমাণ।

এলাকার মানুষ প্রবীণ এই ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মালিপাথর, শালধর বাজার, ধনীকুন্ডা, রাজষপুর, মনতলা, গাবতলা ও নিলক্ষী গ্রাম ঘুরিয়ে বিদায় সংবর্ধনা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১০

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১১

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

১২

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১৩

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১৪

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

১৫

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

১৬

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

১৭

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

১৮

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১৯

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

২০
X