মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

খতনার সময় লিঙ্গ কর্তন, ১৫ দিনেও রক্ত বন্ধ হয়নি

পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদ। ছবি : কালবেলা
পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদ। ছবি : কালবেলা

মহেশখালীর মাতারবাড়িতে খতনা করার সময় আলভী ফারাভী নামে এক শিশুর লিঙ্গ কেটে ফেলেছেন আব্দুল ওয়াদুদ নামে এক পল্লী চিকিৎসক। রোববার (১৪ এপ্রিল) সকালে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রাজিব।

ভুক্তভোগী শিশু আলভী ফারাভী উপজেলার সাইরার ডেইল এলাকার আব্দুল কাদেরের ছেলে।

এর আগে শনিবার (৩০ মার্চ) উপজেলার সাইরার ডেইল এলাকায় খতনা করতে গিয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ৩০ মার্চ শিশু ফারাভীকে খতনা করতে আসেন পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদ। পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদ জোর করে খতনা করতে চাইলে শিশুটি পালিয়ে বাথরুমে চলে যায়। সেখান থেকে জোর করে এনে খতনা করেন তিনি। পরে সেলাই করে দিয়ে চলে গেলেও শিশুটির রক্ত পড়া বন্ধ হয়নি।

পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার। এখন পর্যন্ত শিশুটি রক্ত পড়া বন্ধ হয়নি। লিঙ্গ হারিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি।

আলভীর বাবা আবদুল কাদের বলেন, খতনার নামে পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদ আমার ছেলের লিঙ্গ কেটে ফেলেছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি তাকে আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে জানতে পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জানার পর ফোন বিছিন্ন করে দেন তিনি।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক কালবেলা বলেন, পল্লী চিকিৎসকের খতনা করার অনুমোদন নেই। তারা এ ধরনের চিকিৎসা করতে পারে না। কোনো দুর্ঘটনা ঘটলে পল্লী চিকিৎসককে দায় নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X