কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:৩৫ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০১:০২ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে বাল্কহেডে ধাক্কা, ফেটে গেল যাত্রীবাহী লঞ্চের তলা, অতঃপর...

পারাবাত ১১ লঞ্চ থেকে নৌকায় উঠছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত
পারাবাত ১১ লঞ্চ থেকে নৌকায় উঠছেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী পারাবাত ১১ লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় বাল্কহেডের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার পর পারাবাত ১১ লঞ্চটিকে সদর উপ‌জেলার চরবা‌ড়িয়ায় নোঙর করা হ‌য়ে। ওই লঞ্চের সকল যাত্রীদের অপর একটি লঞ্চে করে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, বরিশাল নদীবন্দর থেকে রাত ৯টায় ছেড়ে আসার পর লামচড়ি এলাকায় পারাবাত ১১ লঞ্চটি একটি বাল্কহেডকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। পরে লঞ্চটিকে সদর উপ‌জেলার চরবা‌ড়িয়ায় নোঙর করা হ‌য়। ওই সময় লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের জানায়, লঞ্চ ঢাকা যাবে না। এরপর যাত্রীরা অন্য নৌযানের মাধ্যমে তীরে উঠেন।

দুর্ঘটনার পরপরই বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনার পরিদর্শক কবির হোসেন সংবাদমাধ্যমে জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। কেউ নিখোঁজ বা হতাহতের বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X