মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রুমা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা বাহিনীর স্কট থাকবে বান্দরবানের রুমা ভ্রমণে

বান্দরবানের একটি ঝর্ণা। ছবি : কালবেলা
বান্দরবানের একটি ঝর্ণা। ছবি : কালবেলা

বান্দরবানের রুমায় পর্যটন স্পট বগালেকে সপ্তাহে তিন দিন ভ্রমণে যেতে পারবেন দেশি-বিদেশি পর্যটকরা। এ সময় পর্যটকদের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর স্কট।

রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রুমা জোনে মাল্টিপারপাস হলে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার ইকবাল।

তিনি জানান, বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যটকরা রুমা সদর হতে সকাল ১০টায় বগালেকে গিয়ে বিকেলে ফিরতে পারবেন। এভাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। পরবর্তীতে পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে রুমার বগালেক, কেওক্রাডংসহ সব পর্যটন স্পটে ভ্রমণ করা যাবে। এলাকার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও কেএনএসহ সব দুষ্কৃতকারীদের তথ্য দিয়ে সেনাবাহিনী তথা প্রশাসনকে সহযোগিতার জন্য সভায় অনুরোধ করা হয়।

এতে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর হক, রুমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম ও রুমা জোনের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রুমা সদর ইউপি চেয়ারম্যান ও রুমা আওয়ামী লীগের সভাপতি শৈমং মারমা, রুমা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নাছির উল্লাহ মীর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংপুই বম, ট্যুরিস্ট গাইডের ব্যবস্থাপক সজিব দাশ, গাইড মোহাম্মদ সাদ্দাম, বগালেক কটেজ মালিক লালকিম বম ও মুনলাই পাড়া কারবারি প্রমুখ।

রুমা বাজার ব্যবসায়ী, টুরিস্ট গাইড, স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সাংবাদিকরা সমন্বয় সভায় অংশ নেন।

গত বছর ৩ অক্টোবর র্যাবসহ যৌথবাহিনী রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দুর্গম এলাকায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা শুরু করেন। ১৭ আক্টোবর জেলা প্রশাসন দফায় দফায় গণবিজ্ঞপ্তি জারি করে সব ধরনের পর্যটকের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়-এই তিন উপজেলায়।

গত বৃহস্পতিবার জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তীবরীজী এক গণবিজ্ঞপ্তি জারি করে রোয়াংছড়ি উপজেলা ব্যতীত রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X