মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করার হুমকি, বিপাকে পুলিশ কনস্টেবল

পুলিশ। ছবি : সংগৃহীত
পুলিশ। ছবি : সংগৃহীত

বাগেরহাটে পর্নোগ্রাফি মামলায় আল আমিন শেখ নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২১ এপ্রিল) বাগেরহাট আাদালতে পর্নোগ্রাফি মামলা করে এক তরুণী। ওইদিনই বাগেরহাট পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করে বাগেরহাট মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার আল আমিন শেখ খুলনা জেলার তেরখাদা উপজেলার মোজাফফর শেখের ছেলে। তিনি বাগেরহাট সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা যায়, আদালতে মামলার বাদী ওই তরুণীর পারিবারিক একটি মামলা ছিল। ওই মামলার সূত্রে পুলিশ কনস্টেবল আল আমিন শেখের সঙ্গে তরুণীর পরিচয় হয়। কনস্টেবল মামলায় তরুণীর পক্ষে কাজ করার আশ্বাস দেয়। সে সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেয় এবং একটি ভুয়া কাবিননামায় স্বাক্ষর নেয়। পরে তারা দুজনে স্বামী-স্ত্রী হিসেবে বাগেরহাটের একটি আবাসিক হোটেলে থাকত। একপর্যায়ে আল আমিন ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে মুঠোফোনে।

তরুণী স্ত্রীর স্বীকৃতি চাইলে, বিয়ের কথা অস্বীকার করে আল আমিন। পরে কনস্টেবল সম্পর্ক চালিয়ে নেওয়ার প্রস্তাব দেয় এবং বিষয়গুলো কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বাগেরহাট আদালতে মামলা দায়ের করে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানায় পড়েছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১০

আমি কারও জমি দখল করিনি: কাফি

১১

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

১২

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

১৩

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, কে জিতেছিল?

১৪

হেফাজত আমিরের ডাকে ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গীকার ৭ ইসলামী দলের

১৫

সৌদিতে সড়কে ঝরল ২ ভাইয়ের প্রাণ

১৬

ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

১৭

১৩ জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

১৮

শ্রোতা মুগ্ধতায় ঈশিকার ‘পরাণ’

১৯

কোথায় আটক হলেন জিয়াউর রহমানের হত্যাকারী?

২০
X