মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

মৌলভীবাজারে রাজনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী সৈয়দ সরাফত আলীকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
মৌলভীবাজারে রাজনগরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী সৈয়দ সরাফত আলীকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী সৈয়দ সরাফত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রিপন চন্দ্র গোপের নের্তৃত্বে একটি চৌকস অভিযানিক দল বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সৈয়দ সরাফত আলী (৬০) রাজনগর থানার করিমপুর চা বাগানের মৃত সৈয়দ শফি আলীর ছেলে।

পিবিআই জানায়, শিশুটিকে বাঁশের বাঁশি বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে সৈয়দ সরাফত আলী গত ১৪ এপ্রিল দুপুর অনুমান ১টা ৪৫ মিনিটের সময় সৈয়দ সরাফত আলী তার বাড়ির পাশে বাঁশ ঝাড়ে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হলে সে আত্মগোপন করে। শিশুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজনগর ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মৌলভীবাজার ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রাজনগর থানায় অভিযোগ দিলে রাজনগর থানার মামলা নং-১৬। পরে এই মামলার আসামিকে আটক করে পিবিআই।

পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীর পার পাওয়ার সুযোগ নেই। আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। মামলার খুঁটিনাটি বিষয় বিবেচনায় রেখে নিখুঁত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X