সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

দাম ভালো হওয়ায় তিল চাষে ঝুঁকছে কৃষকরা

তিল গাছে এসেছে ফুল। ছবি : কালবেলা
তিল গাছে এসেছে ফুল। ছবি : কালবেলা

ফলন ও দাম ভালো হওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি তিলের আবাদের প্রতি ঝুঁকছে কৃষকরা।

অল্প পরিশ্রমের ফসল তিল। অন্যান্য ফসলের মতো তিল চাষে তেমন ঝামেলা নেই বললেই চলে। কীটনাশক ও সারও প্রয়োগ করতে হয় না। ফলন ভালো হলে বিঘাপ্রতি ৫ থেকে ৬ মণ তিল পাওয়া যায়।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ বছর সদরপুর উপজেলায় ১ হাজার ২৬২ হেক্টর জমিতে তিল চাষ হয়েছে। উপজেলার সব এলাকাই তিল চাষের উপযোগী। তার মধ্যে চরবিষ্ণুপুর, আকটের চর, নারিকেলবাড়ীয়া, চর নাসিরপুর ও চর মানাইর ইউনিয়নের চরাঞ্চল তিল চাষের জন্য বেশি উপযোগী।

তিল চাষি আমিন সরদার (৫০) জানান, এক একর জমিতে তিল আবাদ করেছি। বারি তিল-৩ ও বারি তিল-৪ বীজ বপন করেছিলাম। ভালো ফলন হয়েছে, ফুলও এসেছে। আশা করছি, বিঘা প্রতি ৫-৬ মণ করে তিল পাব। সরকারি সহযোগিতা পেলে তিলের আবাদ বাড়াব।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় জানান, এ বছর ১ হাজার ২৬২ হেক্টর জমিতে বারি তিল-৩ ও বারি তিল-৪ আবাদ করেছেন চাষিরা। ফলন ভালো হয়েছে। এ ফসল নিয়ে কৃষকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। আমরা তিল চাষিদের আগ্রহ বাড়াতে সরকারি সুযোগ সুবিধা অব্যাহত রাখব। তিল একটি লাভজনক ফসল হওয়াতে সদরপুর উপজেলায় দিনদিন তিলের আবাদ বৃদ্ধি পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১০

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১১

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১২

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৩

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৪

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৫

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৬

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৭

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৮

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৯

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

২০
X