মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

পছন্দের প্রার্থীকে ব্যারিস্টার সুমনের গ্রিন সিগন্যাল

সৈয়দ হাবিবুল্লাহ সূচনের জন্য ভোট চাইলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ছবি : কালবেলা
সৈয়দ হাবিবুল্লাহ সূচনের জন্য ভোট চাইলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ছবি : কালবেলা

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সৈয়দ হাবিবুল্লাহ সূচন নামে এক পছন্দের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।

শনিবার (২৭ এপ্রিল) চুনারুঘাটে চন্ডি চা বাগানে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানান।

এদিকে এই ঘটনায় অন্যান্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সৈয়দ হাবিবুল্লাহ সূচন প্রবীণ উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান। এর আগে ব্যারিস্টার সুমনের সংসদ সদস্য নির্বাচনে ওই প্রার্থীকে তার পক্ষে ব্যাপক সোচ্চার থাকতে দেখা গেছে।

চা বাগানে আয়োজিত ওই অনুষ্ঠানে সুমন বলেন, এমপি হিসেবে যতটুকু বলতে পারি সূচন ভাই অত্যন্ত ভালো মানুষ। সে মাটি ও বালুর ব্যবসা করার নেতা না। আর আমার সমমনা বা আমার মতো অনেকে উপজেলা চেয়ারম্যান হলে এমপি হিসেবেও আমার কাজগুলোও করতে আরও সহজ হবে।

সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদ দুটি স্বামী-স্ত্রীর সম্পর্কের মতো বলেও মন্তব্য করেন ব্যারিস্টার সুমন।

অন্যদিকে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে এগিয়ে দুজন চেয়ারম্যান প্রার্থী একজন বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহাজান, আরেকজন জাকির হোসেন চৌধুরী ওসীম যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী।

একজন সংসদ সদস্য কর্তৃক উন্মুক্তভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন উপজেলা মাধবপুর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক উসমান মোল্লা।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগ থেকে সর্বসম্মতিক্রমে জাকির হোসেন চৌধুরী ওসীম ভাইকে যোগ্য প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছি। কিন্তু এমপির সরকারি ক্ষমতা ব্যবহার করে কোনো প্রার্থীকে সরাসরি সমর্থন দেওয়া ঠিক হয়নি।

এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন কালবেলাকে বলেন, আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. শাহজাহান বিএনপির প্রার্থী হলেও দাঁড়িয়েছেন স্বতন্ত্র থেকেআমাদের প্রার্থীর ব্যারিস্টার সুমনের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে। এমপি হিসেবে ব্যারিস্টার সাহেব কাউকেই নিরুৎসাহিত করতে পারেন না। এটা তার একটি রাজনৈতিক কৌশল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X