ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে ধাক্কা দিয়ে পালাল মাদক কারবারি

ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মাদক কারবারি জামাল উদ্দিন। ছবি : কালবেলা
ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মাদক কারবারি জামাল উদ্দিন। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ গ্রেপ্তার হওয়া এক কারবারী পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে সহায়তা না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার খরিয়াটারী গ্রামে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য সাইফুল ইসলামকে (৪১) কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের ৬নং নাগদাহ ওয়ার্ড সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর আলমের নেতৃত্বে চার সদস্যের একদল পুলিশ উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার খড়িয়াটারী এলাকার মাদক কারবারী জাহাঙ্গীর আলমের (৩৮) বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় জাহাঙ্গীরের বাড়ি থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করে জাহাঙ্গীর ও তার বড় ভাই জামালকে হাতেনাতে আটক করে পুলিশ। মাদক কারবারি জাহাঙ্গীর ও জামাল ইয়াবাসহ আটক হওয়ার খবর পেয়ে ইউপি সদস্য সাইফুল ঘটনাস্থলে গিয়ে চিল্লাপাল্লা করে লোকজন জড়ো করেন। একপর্যায়ে আটক জাহাঙ্গীর ও জামালকে ছাড়িয়ে নেওয়ার জন্য ইউপি সদস্য লোকজন নিয়ে পুলিশের সঙ্গে টানাহেঁচড়া করে। এই সুযোগে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মাদক কারবারি জাহাঙ্গীর। এসময় মাদক কারবারির ধাক্কায় এসআই শাহানুর আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে আটক করে উদ্ধারকৃত ইয়াবা ও অন্য আসামি জামালকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলম বাদী হয়ে ইউপি সদস্যসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।

ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলম জানান, ইউপি সদস্য সাইফুল লোকজন নিয়ে আসামি ছাড়িয়ে নেওয়ার জন্য টানাহেঁচড়া করে। এ সময় আসামি জাহাঙ্গীর আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাম হাতে আঘাত পেয়ে সামান্য আহত হয়েছি।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে সহযোগিতা না করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অবৈধ মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে মামলা দায়ের করে আটক আসামিদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচদিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১০

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১১

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১২

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

১৩

চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় / সাংবাদিকদের মানোন্নয়ন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

১৪

অপূর্ণ স্বপ্ন হয়ে আছে কবরী পরিচালিত শেষ সিনেমা

১৫

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র

১৬

বিশ্বকাপে আর্জেন্টিনার যে ইতিহাস অনেকেরই অজানা

১৭

গালাগাল বা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট

১৮

২৩ বছরের গৌরবময় পথচলায় হোটেল সারিনা ঢাকা

১৯

আইইউবিএটিতে বিএনসিসির পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

২০
X