ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৪:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

বিএনপি নেতা খন্দকার লিয়াকত হোসেন (বামে) ও  খন্দকার লিয়াকত হোসেন (ডানে)। ছবি : কালবেলা
বিএনপি নেতা খন্দকার লিয়াকত হোসেন (বামে) ও খন্দকার লিয়াকত হোসেন (ডানে)। ছবি : কালবেলা

দলের সিদ্ধান্ত ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক কামরুল হাসান। এর আগে গত বৃহস্পতিবার (২ মে) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশ জারি করা হয়।

ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি কারণ দর্শানো নোটিশ আমাদের হাতে পৌঁছে। নোটিশগুলো দুই নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবরে নয়াপল্টনস্থ কার্যালয় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৬ষ্ঠ উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান দোয়াত কলম প্রতীক এবং খন্দকার লিয়াকত হোসেন ব্যাটারি প্রতীক পেয়ে নির্বাচনে পথঘাট চষে বেড়াচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান বলেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন তাদের সেবা করে আসছি। এ আবেগ আর ভালোবাসা উপেক্ষা করে ঠিক এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে ভুল বুঝবে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাদের শোকজ করা হয়েছে। নিষেধ অমান্য করলে পরবর্তীতে দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X