ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৬:১৩ এএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

খান আরিফুর রহমান। ছবি : কালবেলা
খান আরিফুর রহমান। ছবি : কালবেলা

ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝালকাঠির সদর উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঝালকাঠি জেলা নির্বাচন কমিশন। অভিযুক্ত খান আরিফুর রহমান বর্তমান ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (৪ মে) জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে উপস্থিত হয়ে এ কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ আ. ছালেক। শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আপনি উপজেলার বিভিন্ন স্থানে প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার করেছেন, বিপুল পরিমাণে লোকজনের সমাগম করে মোটরসাইকেল শোডাউন করেছেন। একটি গাড়িতে একের অধিক শব্দের মাত্রা বর্ষণকারী যন্ত্রের ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে কয়েক শতাধিক লোকজন নিয়ে স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে আপনার প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন যার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আপনার এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা,২০১৬ এর বিধি ৮ (৯), ১৩ (ক) এবং ২১ (১) এর সুস্পষ্ট লঙ্ঘন।

তাই উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর একাধিক বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

তবে এ ব্যাপারে তার বক্তব্য নেওয়ার জন্য ব্যক্তিগত মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, ঝালকাঠি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ মে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১০

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১১

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১২

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৩

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৪

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৫

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৬

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৭

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৯

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

২০
X