শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৯:২১ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসকে দেখতে গিয়ে প্রাণ গেল কলা ব্যবসায়ীর

চিত্রনায়িকা অপু বিশ্বাস (বাঁয়ে), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (ডানে)। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা অপু বিশ্বাস (বাঁয়ে), ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (ডানে)। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে জামালপুরের মেলান্দহে। শনিবার (৪ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. মজনু মিয়া (৪০) ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২ মে) রাতে অটোরিকশাযোগে উপজেলা দুরমুট ইউনিয়নের বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাচ্ছিলেন মজনু। অটোরিকশার সামনের সিটে বসা ছিলেন তিনি।

অটোরিকশাটি জামালপুর-দেওয়ানগঞ্জ রোডের ফুলতলা মোড়ে পৌঁছালে, পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে সামনের অটোরিকশা থেকে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। আজ দুপুরে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ওই ব্যবসায়ী মারাত্মক আঘাত পায়। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X