তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

খরচ কমাল আলোক ফাঁদ

ক্ষতিকর পোকামাকড়ের কবল থেকে ফসল রক্ষায় আলোক ফাঁদ বা পার্চিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ছবি : কালবেলা
ক্ষতিকর পোকামাকড়ের কবল থেকে ফসল রক্ষায় আলোক ফাঁদ বা পার্চিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ছবি : কালবেলা

কীটনাশক ব্যবহার না করে ক্ষতিকর পোকামাকড়ের কবল থেকে বোরো ফসল রক্ষায় শস্যভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশে জ্বলছে আলোক ফাঁদ। বিশেষ করে এখন ফসলের ক্ষতি করে এমন কারেন্ট পোকা, মাজরা পোকা, গান্ধি পোকা ও চুঙ্গি পোকাসহ বাদামি ঘাস ফড়িং দমনে জমিতে আলোক ফাঁদ বা পার্চিং পদ্ধতি ব্যবহার বেড়েছে।

রোববার (৫ মে) রাতে উপজেলার গোন্তা-কাঁটাগাড়ি আঞ্চলিক সড়কের তালম ইউনিয়নের গোন্তা এলাকায় এ পদ্ধতি ব্যবহার করা হয়।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা আটটি ইউনিয়নের চলতি বছর প্রায় ২২ হাজার ৫০২ হেক্টর জমিতে বঙ্গবন্ধু১০০, ব্রি-১০১, ব্রি-১০২, ব্রি-১০৪, ব্রি-১০৫, ব্রি-৮৯, ব্রি-৯২, ব্রি-২৯, বিনা২৫ জাতের বোরো আবাদ করা হয়েছে।

এদিকে পোকার আক্রমণ না থাকলেও কৃষি অফিস থেকে কীটনাশক ব্যবহার না করে বা কমমাত্রায় ব্যবহার করে বেছে নিয়েছে অন্য আরেকটি পদ্ধতি। তারা বিদ্যুৎ বা ব্যাটারিচালিত আলোর মাধ্যমে রোপা আমনের জমিগুলোতে আলোক ফাঁদ বা ডাল পুঁতে পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন।

জানা গেছে, মূলত সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বোরো জমির মাঝখানে বা পোকা আসে এমন স্থানে শক্ত বাঁশ-কাঠ কিংবা তিনটি লোহার দ্রুত দিয়ে কাঠামো বানিয়ে সেখানে একটি পাত্রের মধ্যে পানি ও ডিটারজেন্ট পাউডার মেশানো হয়। পরে সেখানে একটি বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা হয়। আর বাতি জ্বালিয়ে রাখার ফলে কিছুক্ষণ পর ওই পাত্রে উপকারী ও ক্ষতিকর পোকারা আসতে শুরু করে। তখন সেখানে থাকা কৃষি কর্মকর্তারা এসব পোকা নিরূপণ করেন।

সেখানে উপকারী পোকা বেশি থাকলে এবং তা ক্ষতিকারক পোকাকে প্রতিহত করতে পারলে সেখানকার বোরো জমিতে আর কীটশানক ব্যবহার করা হয় না। আর উপকারী পোকা কম থাকলে তা ক্ষতিকারক পোকাকে প্রতিহত করার ক্ষমতা না থাকলে তখন কৃষি কর্মকর্তাদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় কীটনাশক মাত্রানুযায়ী প্রয়োগের ব্যবস্থা করা হয়।

এতে যত্রতত্র কীটনাশক ব্যবহার না করায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। পাশাপাশি ক্ষতিকারক কীটনাশক থেকে রক্ষা পায় উপকারী পোকা।

তালম ইউনিয়নের গোন্তা গ্রামের কৃষক শরিফুল ইসলাম বলেন, জমিতে ডাল পুঁতে ও আলোক ফাঁদ তৈরি করে তিনি তার জমিতে পোকা দমনে অনেকটাই সফলতা পেয়েছেন। পাশাপাশি একাই গ্রামের আরেক কৃষক মোবারক হোসেন বলেন, আলোক ফাঁদ দিয়ে ক্ষতিকারক পোকা সম্পর্কে ধারণা নিয়ে আমি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে জমিতে অল্প পরিমাণ কীটনাশক প্রয়োগ করছি। এতে আমার কীটনাশক খরচ গত বছরের চেয়ে অর্ধেকেরও কম হয়েছে।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালম ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সুমন ও নুহু আলম রতন জানান, বোরো ফসলি জমিতে পুঁতা ডালগুলোর ওপরে পাখি বসে ফসলি জমির ক্ষতিকারক পোকা ও পোকার ডিম খেয়ে ফেলে। যার ফলে আর কীটনাশক ব্যবহার করতে হয় না। ফলে কৃষক জমিতে কীটনাশকের খরচে কমিয়ে অধিক ফলন উৎপাদন করতে পারেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পোকামাকড় যাতে ফসল নষ্ট না করতে পারে তার জন্য কৃষকদের আলোক ফাঁদ বা পার্চিং পদ্ধতির মাধ্যমে ক্ষতিকারক পোকামাকড় নিধনে প্রতিটি ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে। যা সুফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি ফসল উৎপাদনে কীটনাশকের ব্যয় অনেক কমে এসেছে। যে কারণে আলোক ফাঁদ বা পার্চিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি লেগেছিল শাওনের শরীরে: এমপি মান্নান 

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

বিয়ের একদিন পর মসজিদে মিলল মুয়াজ্জিনের মরদেহ, শোকে মামার মৃত্যু

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

ফিফার বড় শাস্তির মুখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

১০

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

১১

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

১২

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১৩

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

১৪

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

১৫

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

১৬

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

১৭

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

১৮

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১৯

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

২০
X