কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

কক্সবাজার জেলা ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ। ছবি : কালবেলা
কক্সবাজার জেলা ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ। ছবি : কালবেলা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে এ কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পদযাত্রাটি বের করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় জেলা ছাত্রলীগের হাজারো নেতাকর্মী জাতীয় ও ফিলিস্তিনের পতাকা নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয়। এ সময় সবার গায়ে ছিল ছাত্রলীগের লোগো ও ফিলিস্তিনের পতাকা সম্বলিত সাদা টি-শার্ট। হাতে হাতে শোভা পায় ফিলিস্তিন ও লাল-সবুজের পতাকা।

পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেল আহমদ প্রমুখ।

এদিকে বগুড়ায় স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সোমবার দুপুর ১২টার দিকে সরকারি আজিজুল হক কলেজে ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ছাত্রলীগের আয়োজনে পদযাত্রা ও ছাত্র সমাবেশ আয়োজিত হয়।

সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগ স্ট্যান্ড থেকে সংগঠনটির অর্ধশত নেতাকর্মী পদযাত্রা শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সমাবেশ করে। ছাত্রলীগ নেতা তন্ময় সাহা, জিহাদ, আরমান হোসেন, সানোয়ার ও রুদ্র বক্তব্য রাখেন। সমাবেশে ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় তারা মিছিলে ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস-জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

একই সময়ে শজিমেক ক্যাম্পাসে ছাত্র হোস্টেলের সামনে থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা পদযাত্র শুরু করেন। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা একাডেমিক ভবনের সামনে গিয়ে সমাবেশের আয়োজন করেন। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি অর্ঘ্য রায় ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. তৌফিক হাসান নিশাত বক্তব্য রাখেন। তারা ইসরায়েলি নানা নিপীড়নের কথা তুলে ধরে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১০

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১১

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১২

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৩

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৪

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৫

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৬

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৭

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৮

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৯

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

২০
X