গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পুকুর খননের সময় ট্রাকচাপায় যুবক নিহত

ট্রাকচাপায় যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়ারা। ছবি : কালবেলা
ট্রাকচাপায় যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়ারা। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে পুকুর খনন করে মাটি নেওয়ার সময় ট্রাকচাপায় বাদল প্রামাণিক নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মশিন্দা চরপাড়ার টেওশাগাড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল প্রামাণিক সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার বাসিন্দা। তিনি মাটিবাহী ট্রাকচালক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয়রা জানান, উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া মৌজার টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা জমিতে পুকুর খনন করছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ। সেখানকার মাটি বহন করে একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল। সন্ধ্যায় সেখানে ট্রাকচালক হিসেবে কাজ করছিলেন নিহত বাদল প্রামাণিকও। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাকে মাটি বোঝাই করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটি তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাদল।

তারা আরও জানান, বাদলের মৃত্যুর ঘটনাটি ঘটার পর দ্রুত খননযন্ত্রটি সরিয়ে একটি বাড়িতে রেখে পালিয়ে যান খননের কাজে নিয়োজিত লোকজন। পরে স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাদলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন কালবেলাকে বিষযটি নিশ্চিত করে বলেন, বাদলকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশটি রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

ফরিদপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

১০

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

১১

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১৩

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১৪

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১৫

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১৬

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৮

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৯

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

২০
X