তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৩:২৩ এএম
অনলাইন সংস্করণ

তালতলী উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন স্বামী-স্ত্রী

রেজবী উল কবির জোমাদ্দার ও তার স্ত্রী সুমী আক্তার। ছবি : কালবেলা
রেজবী উল কবির জোমাদ্দার ও তার স্ত্রী সুমী আক্তার। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এক দম্পতি। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার ও তার স্ত্রী সুমী আক্তার।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে এ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৯ মে) চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন দাখিল করেছেন। অন্য দুজন হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক।

জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। এ নির্বাচনকে কেন্দ্র করে বিগত দুমাস যাবত একে অপরের প্রতি প্রতিহিংসামূলক কথাবার্তা ও আচরণ করে আসছেন। এমনকি দুজনেই জীবন বাজি রেখে এ নির্বাচনে নামছেন বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, এ নির্বাচনে মূল প্রার্থী চারজন হলেও লড়াই হবে ত্রিমুখী। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার প্রার্থী হওয়ার পর তার স্ত্রী সুমী আক্তার প্রার্থী হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোনো কারণে স্বামীর প্রার্থিতা বাতিল হলে স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনে ব্যাপক সহিংসতার সম্ভাবনা থাকায় প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল কালবেলাকে বলেন, চেয়ারম্যান পদে এক দম্পতিসহ চারজন প্রার্থী হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ৫ জুন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১০

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১১

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১২

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৩

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৪

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৫

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৬

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৮

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৯

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

২০
X