সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শর্টসার্কিট থেকে আগুন, ১৫ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিনশেটের মার্কেটে আগুন। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিনশেটের মার্কেটে আগুন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

জানা যায়, বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় টিনশেটের মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে আগুনের সূত্রপাত্র। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে বারজার পেইন্টস ও আরএফএল কোম্পানির ডিলার মন্টু স্টোর, বাবুল ভ্যারাইটিজ স্টোর, সায়মা মোবাইল সার্ভিসিং, আরশ আলী টেইলার্স, হরিপদ টেইলার্স, আলী টেইলার্স ও সীতারাম চৌধুরীর সুবর্ণা জুয়েলার্সসহ প্রায় ১৫টি দোকান পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী বার্জার পেইন্টস ও আরএফএল কোম্পানির ডিলার মন্টু মিয়া বলেন, আমাদের সারাজীবনের সম্বল একরাতের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। দোকানে থাকা ইলেকট্রনিক, মেশিনারিজ ও পেইন্টসসহ প্রায় দুই কোটি ৫০ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

বাবুল ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মনির হোসেন বলেন, ইলেকট্রনিক, মেশিনারিজ যন্ত্রপাতি, গ্যাসের সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল পুড়ে তার অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া সায়মা মোবাইল সার্ভিসিং-১ এর স্বত্বাধিকারী রাকিব হোসেন বলেন, তার দোকানে কাস্টমারদের মোবাইল ও বিক্রয়ের জন্য রাখা মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপসহ ৫-৬ লাখ টাকার মালামাল পুড়েছে।

আরশ আলী টেইলার্স, হরিপদ টেইলার্স, আলী টেইলার্সের প্রতিটি দোকানের ৩টি করে সেলাই মেশিন ও তৈরি করা পোশাক ও বিক্রয়ের জন্য রাখা কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া সীতারাম চৌধুরীর সুবর্ণা জুয়েলার্সের সবকিছু এ আগুনে পুড়ে গেছে।

শুক্রবার (১০ মে) সকালে সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শের আলম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার রিয়াজ আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরমধ্যেই ১৫টি দোকানের সব মালামাল পুড়ে যায়।

এ ব্যাপারে সরাইল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. মেজবাউল আলম ভূইয়া বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানপাট পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X