ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

স্টপেজের দাবিতে কাফনের কাপড় পরে ট্রেন অবরোধ

ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি : কালবেলা
ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী। ছবি : কালবেলা

রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চন্দনা কমিউটার’ ট্রেনটির ফরিদপুর রেলস্টেশনে স্টপেজের দাবিতে কাফনের কাপড় পরে ট্রেন অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী।

শনিবার (১১ মে) ভোরে সাড়ে ৫টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ফরিদপুর রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেললাইনের ওপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করে।

প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে দাঁড়ালে ট্রেনটি ভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পরে পাকশীর বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। তারপরও তাদের দাবি না মানা হলে আন্দোলনকারীরা লাগাতার কর্মসূচির দেওয়ার ঘোষণা দেয়।

এ বিষয়ে চন্দনা কমিউটার ট্রেনের পরিচালক রেজাউল করিম কালবেলাকে বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। স্থানীয়দের দাবির বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে বাণিজ্যিকভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। গত ৫ মে আনুষ্ঠানিকভাবে এ ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তবে ফরিদপুর রেল স্টেশনে কোনো যাত্রাবিরতি না থাকায় বিষয়টি নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এই রেলপথ দিয়ে বেনাপোল এক্সপ্রেস, সুন্দরবন, রাজশাহী ও নকশীকাঁথা এক্সপ্রেস চলাচল করে। চারটি ট্রেনেরই ফরিদপুরে যাত্রাবিরতি রয়েছে, কিন্তু চন্দনা কমিউটার ট্রেনের যাত্রাবিরতি ফরিদপুর রেলস্টেশনে না থাকায় বিক্ষোভ করছেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১১

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১২

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৬

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৯

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

২০
X