ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে কোটি টাকার রাস্তা নির্মাণ নিয়ে নয়ছয়ের অভিযোগ

সড়কে ফেলা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। ছবি : কালবেলা
সড়কে ফেলা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি নতুন রাস্তা পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কে নিম্নমানের জিনিসপত্র ব্যবহারের অভিযোগ স্থানীয়দের।

এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, আইআরআইডিপি-৩ প্রকল্পে দাগনভূঞার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের ছমিভূঞা হাট থেকে চৌধুরী হাট সড়কের ১ হাজার ৫৭৭ মিটার পাকাকরণ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৯৯০ টাকা। এর মধ্যে রয়েছে ১৬৫ মিটার সড়ক সংস্কার। কাজটির কার্যাদেশ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কালাম এন্টারপ্রাইজ।

স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের ইট, সুরকি ও বালু ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সড়কের পাশে প্রায় ২০০ মিটার গাইড ওয়াল নির্মাণেও একেবারে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়। ঠিকাদারকে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। নিম্নমানের ইট দিয়ে কাজ ধরা আছে বলে ঠিকাদার স্থানীয়দের জানিয়েছেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কালাম এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম বলেন, আমার প্রতিষ্ঠান কাজ পেলেও মাঠপর্যায়ে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদার স্বপন।

ঠিকাদার স্বপন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সিডিউল মোতাবেক কাজ করছি। কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।’

জানতে চাইলে দাগনভূঞা উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, সড়কে নিম্নমানের খোয়া দেওয়ার অভিযোগ পেয়ে সড়ক থেকে নিম্নমানের খোয়াগুলো অপসারণ করে নেওয়া হয়েছে।

তবে একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করে বলেন, উপজেলা প্রকৌশলীর বক্তব্য সত্য নয়। সড়কে এখনো নিম্নমানের খোয়া ও ইট রয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে উপজেলায় এলজিইডির কাজে উন্নয়নের নামে হরিলুট চলছে। যার প্রমাণ মিলবে গত এক বছরে বাস্তবায়নকৃত কাজগুলো খতিয়ে দেখলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১০

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১১

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১২

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৩

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৪

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৫

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৮

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৯

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

২০
X