কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির ফলাফলে গোপালগঞ্জে তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

অ্যাসেম্বলিতে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অ্যাসেম্বলিতে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জ জেলায় দুই শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তবে পশ্চিম গোপালগঞ্জের মোট ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠানটি এবারও প্রথম হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানটির পাসের হার ৯৭.৬৭ শতাংশ। নিকটবর্তী খোন্দকার শামস উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পাসের হার শতকরা ৬৯.৮৮ শতাংশ।

জেলায় এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে শতকরা ৯৮.৬৮ শতাংশ পাস করায় প্রতিষ্ঠানটি ১ম স্থান এবং বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতকরা ৯৭.৮৭ শতাংশ পাস করে জেলায় ২য় স্থান লাভ করেছে।

২০১৪ সালে গ্রামীণ নারী শিক্ষার অগ্রদূত হিসেবে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়াস্থ রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার হাবিবুর রহমান। প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকার নারী শিক্ষার হার বাড়তে শুরু করেছে।

আধুনিক ও উন্নত শিক্ষার সু-ব্যবস্থার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যায়নের সুযোগসহ সারা বছর বিভিন্ন প্রকার বৃত্তি ও প্রনোদনামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে।

এদিকে রোববার (১২ মে) বেলা ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

প্রসঙ্গ রথযাত্রা

সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

বেকারি শ্রমিককে পিটিয়ে হত্যা

১০

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

১১

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

১২

শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্ব সাপ দিবস আজ

১৪

নওগাঁয় রথযাত্রা উৎসব শুরু

১৫

পাহাড়ি ঢলে চকরিয়ায় কৃষিতে বিপর্যয়

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব হবে বিধ্বংসী: ইরান

১৭

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ১২ ফিলিস্তিনি বন্দি

১৮

জুলাই সনদ বাস্তবায়নে সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

১৯

নজরুল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

২০
X