সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সোনাইডাঙ্গা বিলের জমি ভূমিহীনদের বরাদ্দের দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামসোনাই এলাকার ভূমিহীন চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এনজিও প্রতিনিধি দল। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামসোনাই এলাকার ভূমিহীন চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এনজিও প্রতিনিধি দল। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাইডাঙ্গা বিলের জমি ভূমিহীনদের মাঝে বরাদ্দ ও তাদের চাষ করা ধান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ভূমিহীন ও মানবাধিকার নিয়ে কাজ করা বেশ কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিদল।

রোববার (১২ মে) দুপুরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের গ্রামসোনাই এলাকায় সোনাইডাঙ্গা বিল পরিদর্শন ও ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন দাবি এসোসিয়েশন ল্যান্ড ফর রিসোর্স ডেভেলপমেন্টের জেনারেল মেম্বর আলতাফ হোসেনের।

তিনি বলেন, এখানে দীর্ঘদিন ধরে খাস জমি নিয়ে ভূমিহীনরা আন্দোলন করে আসছে। একটি চক্র ভুয়া কাগজপত্রের মাধ্যমে জালিয়াতি করেছে। ২০০৫ সালে এসেও আমরা এমন তথ্য জেনেছিলাম। তারপরও এতদিন পর্যন্ত ভূমিহীনরা জমিগুলো দখলে রয়েছে। এটা তাদের একটি বড় সাফল্য। তারা চেয়েছিল সরকারের এ খাসজমি উদ্ধার হোক। কিন্তু এবারে এসে যেটা দেখা গেল ভূমিহীনরা ধান উৎপাদন করলেও স্থানীয় কিছু জালিয়াতি চক্র এই ধান কেটে নেওয়ার চেষ্টা করে। এটা নিয়ে মারামারি হয়। ভূমিহীনদের ৭/৮ জনকে জখমও করা হয়। এ খবরটা পেয়ে আমরা এখানে এসেছিলাম। এ খাস জমি ২৮ একরের বেশি। কিন্তু জোতদাররা ৯ দশমিক ৪৩ একরের কথা স্বীকার করেছে। জমিটা চিহ্নিত করা দরকার। এ জমি ভূমিহনীরা পাবে কোনোভাবেই জাল-জালিয়াতরা পাবে না। আমরা দাবি করব বিলের খাস জমি চিহ্নিত করে, সেটা ভূমিহীনদের মাঝে যেন বরাদ্দ দেওয়া হয়।

এর আগে গ্রামসোনাই এলাকার প্রায় ৪০ জন ভূমিহীনের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে ‘নিজেরা করি’র কেন্দ্রীয় সংগঠক রেজানুর রহমান রোজ, এএলআরডির কর্মসূচি কর্মকর্তা রফিকুল ইসলাম, লাস্টার নাটোরের নির্বাহী পরিচালক মো. হাসানুজ্জামান, বেলা রাজশাহীর ফিল্ড অফিসার মো. সাইদুল ইসলাম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিউম্যান রাইটস অফিসার মোছা. তানিয়া খাতুন, সাথা নাটোরের নির্বাহী পরিচালক মো. শিবলি সাদিক, শাপলা নাটোরের নির্বাহী পরিচালক এ জেড এম আশরাফুজ্জামান, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক নরেশ চন্দ্র উরাঁও, কসমস’র-এর নির্বাহী প্রধান মেহনাজ মালা, এমএমইউএসের নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌস, নিডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি ও সিরাজগঞ্জ পিডব্লিউডির সমন্বয়ক মোস্তাক আহম্মেদ নওশাদ প্রমুখ।

মতবিনিময়কালে স্থানীয় ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলী বলেন, সোনাইডাঙ্গা বিলের ২৮ দশমিক ৩৪ একর জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। একই গ্রামের জোতদাররা জালিয়াতির মাধ্যমে নিজেদের দাবি করে ১৮ দশমিক ৯১ একর বিভিন্ন নামে রেকর্ড করে নিয়েছে। বাকি ৯ দশমিক ৪৩ একর জমি আমরা ২০০৮ সাল থেকেই খাস জমি হিসেবে আমরা ভূমিহীনরা চাষাবাদ করে আসছি। ওই সময় এই জোতদারদের সঙ্গে আন্দোলন করেছি। মামলা হয়েছে, আমরা মামলায় ডিক্রিও পেয়েছি। ২০১১ সালের পর থেকে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু ২০২৪ সালে হঠাৎ করেই জোতদাররা উদয় হয়। তারা ৫টি মামলা দায়ের করে। আমরা কষ্ট করে জমিতে ধান লাগিয়েছি। গত ২২ এপ্রিল জোতদাররা ২৫ বিঘা জমির মধ্যে প্রায় ২ বিঘা জমির কাঁচা ধান জোর করে কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে ছয়জন নারী-পুরুষকে আহত হয়। আমরা আদালতে মামলা দায়ের করলে বিচারক ওই জমির ওপর স্থিতাবস্থা জারি করেন। তারপরও উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়িন পরিষদ চেয়ারম্যান আমাদের আবাদ করা ৫০০ মণ ধান কেটে তাদের জিম্মায় রেখে দিয়েছেন।

এ বিষয়ে এএলআরডি’র কর্মসূচি রফিকুল ইসলাম বলেন, আমরা ভূমিহীনদের সঙ্গে কথা বলেছি। এরপর জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি। জেলা প্রশাসকের কাছে আমাদের সুপারিশ ছিল ভূমিহীনরা সেখানে চাষাবাদ করছে, সেই ফসলটা ফিরিয়ে দেওয়া ও খাস জমিগুলো সরকারি নামেই হোক, নীতিমালা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের বরাদ্দ দেওয়া হোক। জেলা প্রশাসক এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X