বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হেরোইনসহ মাদককারবারি আটক

আটককৃত মাদককারবারি। ছবি : কালবেলা
আটককৃত মাদককারবারি। ছবি : কালবেলা

বরগুনার আমতলী থেকে জেসমিন নামে এক নারী মাদক কারবারিকে হেরোইনসহ আটক করেছে ডিবি পুলিশ। আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বশিরুল আলম।

সোমবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আমতলীর সদর ইউনিয়নের লোচা (দক্ষিণ আমতলী) এলাকায় তার স্বামীর বাড়ি থেকে তাকে আটক করে বলে জানিয়েছে ডিবি। জেসমিন লোচা এলাকার জনৈক রাসেলের স্ত্রী।

বরগুনা ডিবি পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারি জেসমিন ও তার স্বামী রাসেল দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। এই দম্পতির বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। গোপনে জেসমিন ও রাসেলের মাদক কারবারের কথা জানতে পেরে ডিবি ওসি বশিরুল আলম, এসআই জ্ঞান কুমার ও এসআই বশিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী জেসমিনকে আটক করে ও স্বামী রাসেল পালিয়ে যায়। এ সময় জেসমিনের দখলে থাকা ২৫ পিন হেরোইন (ওজন সাত গ্রাম) উদ্ধার করে ডিবি। পরে জেসমিনকে আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যান।

বরগুনা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম কালবেলাকে বলেন, গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে জেসমিনকে আটক করি। এ সময় জেসমিনের কাছ থেকে ২৫ পিন হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন সাত গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X