ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল 

উপজেলা খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল।
উপজেলা খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের থেকে ভাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলামের প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে দুই মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিও সূত্রে জানা যায়, উপজেলার আলগি ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার মো. আসাদুজ্জামান ও ঘারুয়া ইউনিয়নের আবুল বাশার মিয়ার থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছেন উপজেলার খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় এক ডিলারকে বলতে শোনা যায়, ‘স্যার যে কয়বার যাওয়া লাগে আপনি যাইয়েন, কোনো লোক পাঠাইয়েন না। আপনি নিজে খারাপ কথা বইলেন, কিন্তু অন্যকে দিয়ে বলাইয়েন না।’

পাশের থেকে আরেকজন বলেন, ‘স্যার যা বলার আপনি বলে দিয়েন। আপনার ডিলাররা কোনো অনিয়ম করে না।’

এ বিষয়ে ডিলার আবুল বাশার মিয়া জানান, খাদ্য কর্মকর্তা স্যারের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। আমরা খাদ্যবান্ধব ডিলার রাজ্জাক স্যারের সঙ্গে লেনদেন করি। অনেক সময় টিসিবির মালের টাকা তার কাছে জমা রাখি। কিন্তু তরিকুল স্যারের কাছে কোনো টাকা লেনদেন করেছি বলে আমার মনে পড়ে না।

খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, যে ভিডিও দেখেছেন বাস্তবে তা না। তবে আপনার সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে চাচ্ছি বলে ফোন কেটে দেন তিনি।

ভিডিওর বিষয়ে ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বিএম কুদরত-এ-খুদা বলেন, এখনো আমি ভিডিওটি দেখিনি। এমন যদি ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার জানান, ভিডিওটি আমি দেখেছি। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১০

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১১

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১২

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৩

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৪

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৫

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

১৬

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

১৭

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

১৮

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১৯

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

২০
X