মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাদে ধান শুকাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে লাবনী বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী। সংশ্লিষ্ট কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কামালপুর গ্রামের মিজান হোসেনের দ্বিতল ভবনের ছাদে লাবনী ধান শুকাতে যান। ওই ভবনের ছাদে পল্লী বিদ্যুতের হাই ভোল্টের সঞ্চালন লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, লাবনীর হাতে থাকা ছাতার সঙ্গে খোলা তারের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে ছাদে পড়ে যান তিনি। দুপুর দেড়টার দিকে উর্মি নামে এক নারী ওই ছাদে গিয়ে লাবনীকে ধানের ওপর পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী শাহিন হোসেন জানান, দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও আট বছরের সাজিম হোসেন নামে তাদের দুই সন্তান রয়েছে। ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে স্ত্রী লাবনী বেগম মারা গেছেন।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে।

মনিরামপুর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X