চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তির মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল

চট্টগ্রাম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারের সামনে থেকে শোভাযাত্রা। ছবি : কালবেলা
চট্টগ্রাম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারের সামনে থেকে শোভাযাত্রা। ছবি : কালবেলা

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরের মোমিন রোড, জামাল খান, চেরাগীর মোড়, আন্দরকিল্লা, লালদিঘি, কেসি দে রোড, বোস ব্রাদার্স, নন্দনকানন প্রদক্ষিণ করে বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এতে হাজারও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা অংশ নেন।

এর আগে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও একুশে পদকে ভূষিত গুণীজন ড. জিনবোধি ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাথেরো, চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাপাল মহাথেরো, চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. দীপংকর থেরো, চেমি কপিলাবস্তু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তদন্ত দীপংকর মহাথেরো, ভদন্ত অগ্রলংকার থেরো, হিল চাদিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনাজ্যোতি মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু, আর্যমিত্র মহাথেরো, রাসেল বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, ব্যাংকার বিজয় বড়ুয়া, অ্যাডভোকেট সুজন বড়ুয়া, সঞ্চয় বড়ুয়া, অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া, অনীল বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, ব্যাংকার সবুজ বড়ুয়া, তাপস বড়ুয়া, রণি বড়ুয়া, মিনটু বড়ুয়া, রুকেল বড়ুয়া।

উদ্বোধনী বক্তব্যে ড. জিনবোধি ভিক্ষু বলেন, বিশ্ব আজ মহা সংকটে ও অশান্তিতে। সমগ্র বিশ্ব যেন এক হাহাকারময়। অশান্ত বিশ্বে একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব মহা কারণিক গৌতম বুদ্ধের অমৃত মৈত্রী বাণী অনুসরণের মধ্যে দিয়ে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের অমিয় শান্তির বাণী অনুসরণের মধ্যে আহ্বান জানান। অশান্ত বিশ্ব শান্ত ও সুন্দর করার ক্ষেত্রে বুদ্ধের অহিংস বাণী ছড়িয়ে দিতে হবে।

এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল সকালে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বুদ্ধের অস্থি ধাতু ও কেশধাতু প্রদর্শন, সমবেত প্রার্থনা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কারসহ সংঘদান, মধ্যাহ্ন ভোজ গ্রহণ। সন্ধ্যায় বুদ্ধ কীর্তন পরিবেশিত হয়। এদিনে ত্রি-স্মৃতি বিজড়িত মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ / ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে বিকট বিস্ফোরণ, শোনা গেল ফিলিস্তিন থেকে

বেলজিয়ামে তাপপ্রবাহে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

ইসরায়েলের ওপর ইইউর কূটনৈতিক চাপ

১০

কুসংস্কারের কারণে ফাইনালে মাঠে থাকবেন না ডি মারিয়া

১১

ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা

১২

‘বাঁচান’ লিখে ফেসবুকে পোস্ট, সন্ধান মিলছে না পল্লী চিকিৎসকের

১৩

পাউবোর ব্লক বাঁধ পানির নিচে, পানিবন্দি ৭ হাজার মানুষ

১৪

এশিয়ার এই খুদে পোকাটি উত্তর আমেরিকার কোটি কোটি গাছ ধ্বংস করেছে

১৫

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

১৬

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৭

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

২০
X