গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৩:১৭ এএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবককে হত্যা

হামলায় আহত একজন হাসপাতালে নিয়ে আসেন পুলিশ ও স্থানীয়রা। ছবি : কালবেলা
হামলায় আহত একজন হাসপাতালে নিয়ে আসেন পুলিশ ও স্থানীয়রা। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাগর ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আমি কুমারখালী গ্রামের মোল্লা বাড়ির সামনে মনোয়ারকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনোয়ারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজিব হোসেন বলেন, বুকের বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের কারণে মারা গেছেন মনোয়ার। এ ছাড়া নিহত মনোয়ারের ছোট ভাই আব্দুল মমিনের মাথায়ও ধারালো অস্ত্রের জখম রয়েছে।

নিহত মনোয়ারের ছোট ভাই আব্দুল মমিন বলেন, জমি নিয়ে প্রতিবেশি আশরাফুলদের সঙ্গে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই চার শতাংশ জমিতে তাদের ঘরবাড়ি রয়েছে। প্রতিপক্ষরা মামলায় হেরে গিয়ে আমাদের ওপর ক্ষিপ্ত ছিলেন। আবার মামলা করে তারা। এ বিষয়ে জানতে গিয়ে আশরাফুলের ছেলে হায়দার অর্তকিতভাবে আমার ভাই মনোয়ারের ওপর হামলা চালান। এ সময় হায়দার আমার ভাই মনোয়ারের বুকের বাম পাশে ছুরিকাঘাত করেন। তারপর সারা শরীরে কুপিয়ে জখম করেন। আমি এগিয়ে গেলে আমাকেও ছুরিকাঘাত করা হয়। নিহতের পিতা আব্দুস সালাম বলেন, যে জমি নিয়ে প্রতিপক্ষ আশরাফুলদের সঙ্গে দ্বন্দ্ব চলছে, সেটি আমার পৈতৃক সম্পত্তি। জোরপূর্বক দখল করতে না পেরে আমার দুই সন্তানকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। এতে আমার ছোট ছেলে মমিন বেঁচে গেলেও মারা গেছেন বড় ছেলে মনোয়ার। আমি ছেলে হত্যার বিচার চাই।

গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X