কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেল ৩৯ কিশোর

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুমিল্লার নগরীতে জটলা বেঁধে আড্ডা, ঘোরাঘুরি ও বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক আচরণ প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৩৯ কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পরে রাত ১০টার দিকে ৩৯ কিশোরের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল ও নজরদারি রাখার আহ্বান জানায় পুলিশ।

জানা গেছে, কিছুদিন ধরে কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রশাসনের নজরে আসে। এ পরিপ্রেক্ষিতে কুমিল্লা নগরীর অশোকতলা, রানীর কুঠি সড়ক, নগর উদ্যান, নানুয়াদিঘী, রানীর দিঘীসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার (ওসি) ফিরোজ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক কিশোরদের অভিভাবককে ডেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে এসব কিশোর নিজেদের মধ্যে কোন্দল, চাঁদাবাজি, এলাকার নিয়ন্ত্রণ ও মাদক সিন্ডিকেটে জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, উঠতি বয়সীদের মধ্যে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে গড়ে উঠছে গ্যাং কালচার। তারা এলাকায় নিজেদের অস্তিত্ব জানান দিতে দলবেঁধে চলাফেরা ও বেপরোয়াভাবে মোটরসাইকেল শোডাউন দেয়। এ ছাড়া তুচ্ছ বিষয় নিয়ে সাধারণ মানুষের ওপর চড়াও হয়ে খুনোখুনির ঘটনা পর্যন্ত ঘটায়।

ওসি ফিরোজ হোসেন আরও বলেন, আমরা সকল অভিভাবক ও সমাজের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাচ্ছি উঠতি বয়সী কিশোরদের পারিবারিক ও সামাজিকভাবে নিয়ন্ত্রণ করার। যাতে তারা কোনোভাবেই অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়ে। আমরা আটক করা কিশোরদের অভিভাবকদের জানিয়েছি, ভবিষ্যতে তাদের কোনো গ্যাং কালচারে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সাংবাদিক সাদিক মামুন বলেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। এ ছাড়া এটি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। গ্যাং কালচার থেকে কিশোরদের ফিরিয়ে আনতে শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X