গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা

গুরুতর আহত ছাত্রদল নেতা সবুজ সরদার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছবি : কালবেলা
গুরুতর আহত ছাত্রদল নেতা সবুজ সরদার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছবি : কালবেলা

রাজবাড়ী থেকে সম্মেলন শেষে গোয়ালন্দে ফেরার পথে বাস থেকে নামিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদারকে হত্যাচেষ্টা করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাস থেকে নামিয়ে তার ওপর হামলা করা হয়।

জানা গেছে, রাজবাড়ী থেকে সম্মেলন শেষে বাড়ি ফিরছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার। বাসটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলে সবুজ সরদারকে বাস থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম ও তার সঙ্গীরা।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর গ্রিন হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন সেখানকার চিকিৎসকরা।

ছাত্রদল নেতা সবুজ সরদারের ভাই সেলিম সরদার কালবেলাকে বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের সম্মেলন শেষে বাসে বাড়ি ফিরছিল সে। গোয়ালন্দ হাসপাতালের সামনে এলে বাস তল্লাশি করে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম। তার নেতৃত্বে লোহার রড দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে ফেলে যায়।

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান বলেন, এমন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নুরুল ইসলাম দলের জন্য হুমকিস্বরূপ। যেহেতু সে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, তাকে এ পদ দিয়েছে কেন্দ্র থেকে। তাই কেন্দ্রীয় ছাত্রদলকে বিষয়টি জানানো হয়েছে। আগামী রবিবারের (২৬ মে) মধ্যে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলামকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস বলেন, ঘটনাটি জেনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X