বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে গাছচাপা পড়ে নারীর মৃত্যু

শরণখোলা থানা, বাগেরহাট। ছবি : সংগৃহীত
শরণখোলা থানা, বাগেরহাট। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের শরণখোলায় গাছচাপা পড়ে মোসা. ফজিলা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরের আগ মুহূর্তে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ধানসাগর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত মোসা. ফজিলা বেগম খোন্তাকাটা ইউনিয়নের ধানসাগর গ্রামের হাফেজ মো. রুহুল আমিনের স্ত্রী। তার কোনো সন্তান নেই। স্বামী-স্ত্রী দুজনে এখানে থাকতেন। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে এ নারীর দাফন সম্পন্ন হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ওই নারী সোমবার মারা গেছেন। কিন্তু প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ ও মোবাইলফোন নেটওয়ার্ক না থাকায় মঙ্গলবার বিকেলে আমরা জানতে পেরেছি। তার নাম-ঠিকানা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন জানান, সোমবার দুপুরের আগ মুহূর্তে ওই নারী রান্না করছিলেন। তখন রান্নাঘরের উপর গাছ পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ওনার স্বামীও বেশ অসুস্থ। বিষয়টি এলাকাবাসী অনেক পড়ে জানতে পারে। রাতে স্থানীয়রা লোকজন নিয়ে গাছ সরিয়ে ওই নারীর মৃতদেহ বের করে। সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি, বাতাস, মোবাইলে চার্জ ও নেটওয়ার্ক না থাকায় বিষয়টি প্রশাসনকে জানাতে দেরি হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদিপ্ত কুমার সিংহ বলেন, শরণখোলায় প্রচণ্ড ঝড় ও বৃষ্টি ছিল। বিদ্যুৎও ছিল না। তাই আমরা বিষয়টি জানতে পারিনি। মঙ্গলবার দুপুরের পর ওই এলাকার চেয়ারম্যান উপজেলায় এসে তার মৃত্যুর বিষয়টি আমাদের জানিয়েছেন। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X