আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৪:০৬ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে কবর থেকে বের হলো বৃদ্ধার লাশ, পাঁচ মাস পরেও অক্ষত

ঘূর্ণিঝড় রিমালে ডুবে যাওয়া বাড়িঘর। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালে ডুবে যাওয়া বাড়িঘর। ছবি : কালবেলা

বরগুনা আমতলীতে পাঁচ মাস পর কবর থেকে বের হলো এক বৃদ্ধার অক্ষত লাশ। স্বজনরা লাশ শনাক্ত করে পুনরায় একই স্থানে দাফন করে। সোমবার (২৭ মে) পৌরসভার ৫নং ওয়ার্ডে লঞ্চঘাট এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাঞ্চন আলীর (ভোলাইয়া) স্ত্রী আফসুরান (৭০) গত ৫ মাস আগে বার্ধক্যজনিত কারণে মারা যান। লঞ্চঘাট জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। সোমবার আনুমানিক দুপুর দেড়টায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পুরো লঞ্চঘাট এলাকা লন্ডভন্ড হয়ে যায়। এ সময় লঞ্চঘাট জামে মসজিদের কবরস্থান থেকে একটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা দেখতে এসে ভিড় করে। কিন্তু কেউ ভয়ে লাশের কাছে যেতে সাহস পায় না।

এ সময় স্থানীয় সোলায়মান নামে এক সাহসী যুবক প্রচণ্ড ঝড় উপেক্ষা করে লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করে। লাশটি দেখতে শ শ মানুষ ভিড় জমায়। স্বজনরা মাগরিব নামাজের পর সন্ধ্যা ৭টায় পুনরায় জানাজা দিয়ে লাশ দাফন করে।

স্থানীয় ব্যবসায়ী ইউনুস খা বলেন, মৃত কাঞ্চন আলী ও তার স্ত্রী খুব পরহেজগার মানুষ ছিলেন। তার স্ত্রী কখনো পর পুরুষের সঙ্গে দেখা দিতেন না। সবসময় পর্দায় থাকতেন।

লঞ্চঘাট জামে মসজিদের মুয়াজ্জিন মো. আতিকুর রহমান বলেন, আমি তার জানাজা পড়িয়েছি। স্বাভাবিকভাবে কোনো লাশ দাফনের পর তার শরীর তিন মাসের মধ্যে মাটির সঙ্গে মিশে যাওয়ার কথা। কিন্তু তার কাফনের কাপড়টুকুও ছিল অক্ষত। এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরত। এ ধরনের ঘটনা সত্যি অলৌকিক। আমি প্রথম এ রকম ঘটনার সাক্ষী হলাম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১২

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৩

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৪

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৫

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৬

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৭

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৮

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১৯

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

২০
X