সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৮:৫৪ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাসার ছাদে পাঁচ দেশ থেকে আনা ৫৫ জাতের আঙুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাদবাগানে আঙুর চাষ। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাদবাগানে আঙুর চাষ। ছবি : কালবেলা

থোকায় থোকায় ঝুলছে বাহারি আঙুর। একটি, দুটি বা ৫টি নয়, আঙুর আছে ৫৫ জাতের। প্রতিটিই আবার ভিন্ন ভিন্ন স্বাদের। শুধু আঙুর নয়, আছে অন্যান্য ফলজ গাছ। এমন শতাধিক গাছের সবগুলোতেই ফল ধরে আছে। অবাক করা ব্যাপার হলো- এত সব আয়োজন মাত্র ১ হাজার ৫০০ বর্গফুটের একটি ছাদের মধ্যে।

অসাধারণ এই ফল বাগানের দেখা মিলল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী এমাদ উদ্দিন চৌধুরী বিটুর বাসার ছাদে। সেখানে থাকা আঙুরের বিভিন্ন জাতের বীজ তিনি সংগ্রহ করেছেন আমেরিকা, ইউক্রেন, জাপান, চীন ও ভারত থেকে। এতে অনেক কষ্ট আর প্রচুর টাকা খরচ হলেও এই ছাদবাগানের ফল বিক্রি করেন না এমাদ উদ্দিন, বিলিয়ে দেন আত্মীয়স্বজন আর প্রতিবেশীদের মধ্যে।

শখের ফলচাষি এমাদ উদ্দিন চৌধুরীর ছাদবাগানে নানা জাতের আঙুর ছাড়াও রয়েছে আনার, আম, ড্রাগন, ত্বীনসহ বিভিন্ন ফলের গাছ। শুধু অর্থ ব্যয় নয়, গাছগুলোকে ভালো রাখতে প্রচুর সময় ব্যয় করেন তিনি। যত ব্যস্ততাই থাকুক না কেন, দিনে একবার হলেও ছাদবাগানে সময় তিনি দেবেনই।

এমাদ উদ্দিন চৌধুরী বলেন, ছাদবাগান করার কারণে তীব্র গরমেও তার ঘর থাকে ঠান্ডা। পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদাও ভালোভাবে জোগান দেওয়া যায়।

তিনি বলেন, বাজারের ফলে থাকে বিষাক্ত ফরমালিন। সেটা শরীরের জন্য ক্ষতিকর তো বটেই, ফলের স্বাদও থাকে না খুব একটা। তাই সম্ভব হলে ছাদবাগান করার আহ্বান জানান।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় সবাইকে ছাদবাগান করার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ী এমাদ উদ্দিন চৌধুরী হতে পারেন আদর্শ উদাহরণ।

ছাদবাগানের আছে নানা উপকারিতা। প্রশাসনের পক্ষ থেকেও ছাদবাগান করার ব্যাপারে বিভিন্ন সময় উৎসাহ দেওয়া হয়ে থাকে। কৃষিজমি কমে যাওয়ার বিপরীতে পুষ্টিকর ফলমূল উৎপাদনে এটি হতে পারে কার্যকর উপায়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X